শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তুরস্ক থেকে আর কোন ইমাম নেবে না জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

জার্মানির মসজিদগুলোর জন্য তুরস্কে প্রশিক্ষিত ইমামদের নেওয়া বন্ধ করা হচ্ছে। তার পরিবর্তে জার্মানদেরই ইমাম হিসেবে প্রশিক্ষিত করে তোলা হবে, যাতে দেশের সঙ্গে তাদের সংহতি বজায় থাকে।


জার্মানিতে আড়াই হাজার মসজিদ রয়েছে। তার মধ্যে নয়শ মসজিদ তুরস্কের প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্য়াফেয়ার্স পরিচালনা করে। তাদের বিরুদ্ধে অভিয়োগ, তারা তুরস্ক সরকারের ইশারায় চলে। কোলন শহরের একটি মসজিদে একজন আফগান তালেবান সদস্য গতমাসে ভাষণ দিয়েছিলেন। তা থেকেই চলমান বিতর্কের শুরু।

জার্মানিতে ৫৫ লাখ মুসলিম বাস করেন। তারা মোট জনসংখ্যার ছয় দশমিক ছয় শতাংশ। জার্মানির ইমাম কনফারেন্স জানিয়েছে, নতুন সিদ্ধান্ত জার্মানির মুসলিমদের মিলন ক্ষেত্র প্রস্তুত করবে।

জার্মানিতে এখন তুরস্কের এক হাজার জন ইমাম আছেন। তাদের পর্যায়ক্রমে সরিয়ে নতুন প্রশিক্ষিতদের নিয়োগ করা হবে। আর যাদের সরানো হবে, তাদের অন্যত্র নিয়োগ দেওয়া হবে। খবর ডয়চেভেলে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, আমরা এমন ধর্মীয় নেতা চাই, যারা আমাদের দেশকে জানে, আমাদের ভাষায় কথা বলে এবং আমাদের মূল্যবোধেকে সমর্থন করে। আমরা চাই ইমামরা বিভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে আলোচনা করুক এবং আমাদের সমাজে বিশ্বাস তৈরি করুক।

সূত্র: ডয়চেভেলে

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ