শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভারতে বেড়েই চলেছে করোনা, একদিনে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

বিভিন্ন দেশে করোনা নতুন করে মাথাচাড়া দিতে শুরু করেছে। যা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ইতোমধ্যে সংস্থাটি বিভিন্ন দেশকে এ বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময় করোনায় মারা গেছে পাঁচ জন। একইসঙ্গে দেশটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭০১ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রোববার যে পাঁচ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাদের চার জনই কেরালা বাসিন্দা। বাকি একজন উত্তরপ্রদেশের।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কেরালায় জেএন.১ নামে করোনার নতুন একটি উপ-ধরনের সন্ধান পাওয়া গেছে। এখনও পর্যন্ত সেখানে একজনের শরীরে ওই নতুন উপধরনের অস্তিত্ব পাওয়া গেছে।

করোনার নতুন এ উপধরন জেএন.১ গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম পাওয়া যায়। তারপর এটি বেশ কয়েকজন রোগীর শরীরে পাওয়া যায়। সম্প্রতি চীনেও জেএন.১ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাত জনের শরীরে মিলেছে ওই ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া ভান কেরকোভে বলেছেন, কেন এসময় হঠাৎ আবার করোনা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। কীভাবে তা ঠেকানো যায় তা আমাদের বের করে সমাধান করতে হবে। এ মুহূর্তে যত করোনা আক্রান্ত রোগী আছেন, তাদের ৬৮ শতাংশের দেহে রয়েছে এক্সবিবি উপধরন। বাকি রোগীর দেহে ঘুরছে জেএন.১। শীতে রোগের দাপট আরও বাড়তে পারে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ