শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ভোটে ১৬ জন পর্যবেক্ষক রাখবে জাপান : রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানের ১৬ জন পর্যবেক্ষক থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

আজ সোমবার দুপুর ২টায় আগারগাঁও ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত এ কথা জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানের ১৬ জন পর্যবেক্ষক থাকবে। এর মধ্যে ৩ জন জাপান থেকে আসবে, আর বাকি পর্যবেক্ষক হিসেবে দূতাবাস অফিসের লোক থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।


এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে যান ইওয়ামা কিমিনোরি। এসময় প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তিনি।

ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে  আলোচনা হয়েছে এই বৈঠকে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ