শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গণতন্ত্রের শ্বাস রোধ করা হচ্ছে: সোনিয়া গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভারতে চলতি সংসদ অধিবেশনে সাসপেন্ড করা হয়েছে ১৪১ জন সংসদ সদস্যকে, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বুধবার এ বিষয়ে মোদি সরকারের সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


সোনিয়া বলেন, গণতন্ত্রের শ্বাস রোধ করছে মোদি সরকার। এর আগে কখনো এতজন বিরোধী সদস্যকে সাসপেন্ড করা হয়নি। সংসদের মধ্যে স্মোক বম্ব নিয়ে দুই ব্যক্তির হামলার ঘটনায় উত্তাল ভারত। এই ঘটনায় বিশেষ আলোচনা চেয়ে একাধিক বার সুর চড়িয়েছে বিরোধীরা। হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চেয়েছেন তারা। সব বিরোধী সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লোকসভায় অনভিপ্রেত ঘটনা নিয়ে বিবৃতি চেয়েছিলেন। আর এজন্য এতজন সদস্যকে সাসপেন্ড হওয়ার ঘটনায় সরকারকে কাঠগড়ায় তুলছেন সাবেক কংগ্রেস সভাপতি।


সংসদে হট্টগোলের জেরে মঙ্গলবারও ভারতের লোকসভার ৪৯ জন বিরোধী সদস্যকে সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। সোমবারও সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট ৭৮ জন সদস্যকে সাসপেন্ড করা হয়েছিল। গত সপ্তাহে সাসপেন্ড করা হয়েছিল ১৪ জন সদস্যকে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ