ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত হামাস জিম্মি মুক্তির আলোচনায় যাবে না। গাজা নিয়ন্ত্রণ করা সশস্ত্র সংগঠন হামাস বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটি বলা হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে যুদ্ধবিরতি থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েল দুই হাজারের হামাস যোদ্ধাকে হত্যা করেছে। যুদ্ধবিরতির সময়ে শতাধিক জিম্মিকে মুক্ত করা হয়।
৭ অক্টোবর ইসরায়েল থেকে অপহৃত প্রায় ১২০ জন এখনও গাজায় জিম্মি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধের বিষয়ে একটি প্রস্তাব পাস করার জন্য জাতিসংঘে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবেà