শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের ‘ব্যক্তিগত’ আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। টেলিআলাপ শেষে বাইডেন জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে তার ‘দীর্ঘ ও ব্যক্তিগত’ আলোচনা হয়েছে।

গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘মূল্যহীন’ গাজা প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবটিতে প্রাথমিক খসড়ায় যুদ্ধবিরতির কথা থাকলেও; যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শব্দটি বাদ করতে বাধ্য করে অন্য দেশগুলোকে। এরমাধ্যমে গাজায় ইসরায়েলকে আরও দীর্ঘ সময় বর্বরতা চালানোর সুযোগ দেওয়া হয়। ওই মূল্যহীন প্রস্তাব পাস হওয়ার একদিন পরই নেতানিয়াহুর সঙ্গে বাইডেন কথা বলেছেন।

নেতানিয়াহুর দপ্তর থেকে টেলিআলাপের ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র —জাতিসংঘে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়া তিনি বাইডেনকে জানিয়েছেন, যুদ্ধে ইসরায়েল যেসব লক্ষ্য ঠিক করেছে সেগুলো অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা হবে।


অপরদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন নেতানিয়াহুর সঙ্গে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে বিস্তারিত কথা বলেছেন। যার মধ্যে ছিল যুদ্ধের ‘লক্ষ্য এবং ধাপ’, ফিলিস্তিনি বেসামরিকদের জীবন রক্ষা এবং সকল জিম্মির মুক্তির বিষয়টি।


নেতানিয়াহুর সঙ্গে আসলে কি আলোচনা হয়েছে, সে ব্যাপারে সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিলেন। কিন্তু বিস্তারিত কোনো কিছু না জানিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন এটি একটি ‘ব্যক্তিগত আলোচনা’ ছিল। তবে বাইডেন জানিয়েছেন, নেতানিয়াহুকে যুদ্ধবিরতির ব্যাপারে তিনি কিছু বলেননি।

সূত্র: দ্য গার্ডিয়ান

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ