শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

প্রবলগতিতে ছড়াচ্ছে করোনার নতুন ধরন, WHO'র পরামর্শ  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। ফলে বাংলাদেশসহ সেসব দেশকে নজরদারি বাড়াতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে। 

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোভিড-১৯ এবং এর নতুন উপধরণ জেএন ১ ও ইনফ্লুয়েঞ্জাসহ শ্বাসপ্রশ্বাসজনিত রোগী শনাক্তের হার বাড়ছে। ফলে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে নজরদারি বাড়াতে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে জনগণকে অনুরোধ জানিয়েছে তারা।  

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. পুনম ক্ষেত্রপাল সিং বলেন, কোভিড-১৯ বিশ্বব্যাপী সব দেশে বিকশিত, পরিবর্তন ও সঞ্চালিত হচ্ছে। যদিও উদ্ভূত লক্ষণগুলো পরামর্শ দেয়, জেএন ১ অতিরিক্ত জনস্বাস্থ্য ঝুঁকি কম। আমাদের এই ভাইরাসের বিবর্তন ট্র্যাক করতে হবে। 

 

তিনি বলেন, এজন্য দেশগুলোকে অবশ্যই নজরদারি এবং সিকোয়েন্সিং জোরদার করতে হবে। পাশাপাশি তথ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।

 

বিশ্বজুড়ে জেএন ১ দ্রুত বিস্তার ঘটছে। ফলে একে বেশি গুরুত্ব দিচ্ছে ডব্লিউএইচও। সাম্প্রতিক সপ্তাহগুলোতে, একাধিক দেশে করোনার উপধরণটির ধরা পড়েছে। বিশ্বব্যাপী এর প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।  ধারণা করা হচ্ছে, এই ভ্যারিয়েন্ট অন্যান্য ভাইরাল ও ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে, বিশেষত শীত মৌসুমে প্রবেশকারী দেশগুলোতে কোভিড-১৯ রোগী শনাক্তের পরিমাণ বৃদ্ধির কারণ হতে পারে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ