শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

চারদিনে আমাদের হাতে ৫০ ইসরাইলি সেনা নিহত হয়েছে : আবু উবাইদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন গত চার দিনের সংঘর্ষে তাদের হাতে ৫০ জন দখলদার সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি ট্যাংকসহ অন্তত ৩৫টি সামরিক যান আংশিক কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

 

আবু উবাইদা বলেন, “আমাদের মুজাহিদরা নিশ্চিতভাবে ইসরাইলের ৪৮ জন সেনাকে হত্যা করেছে এবং বিভিন্ন মাত্রায় বহু ডজন সেনা আহত হয়েছে। হামাসের ২৪টি সামরিক অভিযানে এ সমস্ত সেনা নিহত হয়।

 

আবু উবাইদা জানান, প্রতিরোধ যোদ্ধাদের পাতা ফাঁদে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ ইসরাইলের ইয়াহালোম স্পেশাল অপারেশনস ফোর্স। প্রতিরোধ যোদ্ধারা স্থলমাইন পেতে এবং ছয়টি স্নাইপার অভিযান চালিয়েও বহু ইসরাইলি সেনা হতাহত করেছে এবং বেশ কিছু সাময়িক যান ধ্বংস হয়।

 

আবু উবাইদা জানান, তার সংগঠনের যোদ্ধারা ইসরাইলের কয়েকটি সেনা দপ্তর, কমান্ড সেন্টার এবং কনসেনট্রেশন পয়েন্টে মর্টার ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া, গত কয়েকদিনে হামাস যোদ্ধারা তেল আবিবের বিভিন্ন স্থানে কয়েক দফা বহু সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

সূত্র : পার্সটুডে

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ