শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

এতদিন ধরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি যোদ্ধাদের আক্রমণ চালিয়েছে। তবে এবার প্রথমবারের মতো ইসরাইলের বিরুদ্ধে হামলা পরিচালনা করেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে, সিরিয়ার গোলান মালভূমি ও উত্তর ইরাকে অবস্থিত ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দখলকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইলিয়াদ অঞ্চলে প্রথম হামলাটি চালানো হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে সেখানে ইসরাইলের একটি ড্রোন ঘাটি রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর ইরাকে অবস্থিত ইসরাইলি সরকারের অন্তর্গত একটি ‘প্রযুক্তি ও গোয়েন্দা ভবনে’ দ্বিতীয় হামলাটি চালানো হয়। এটি মূলত ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিল শহরে অবস্থিত।

সূত্র: প্রেস টিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ