শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘বেআইনি হত্যাকাণ্ড’ বন্ধ করুন, ইসরায়েলকে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলি বর্বরতা। সেখানে অভিযানের নামে প্রতিদিনই ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতিতে ইসরায়েলকে পশ্চিম তীরে ‘বেআইনি হত্যাকাণ্ড’ বন্ধ করতে বলেছে জাতিসংঘ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একই সঙ্গে ইসরায়েলি অভিযানের সময় ওই অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ার বিষয়েও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে বিমান হামলা এবং সামরিক অনুপ্রবেশের ঘটনা ‘উল্লেখযোগ্য বৃদ্ধি’ পেয়েছে বলে এক রিপোর্টে বিস্তারিত প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। 
এই ধরনের হামলা ও অনুপ্রবেশের ফলে মৃত্যু, আহত এবং অধিকৃত অঞ্চলে বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেছেন, “আইন প্রয়োগের প্রেক্ষাপটে সামরিক কৌশল এবং অস্ত্রের ব্যবহার, অপ্রয়োজনীয় বা অসামঞ্জস্যপূর্ণ শক্তির ব্যবহার এবং ফিলিস্তিনিদের প্রভাবিত করে এমন যেকোনও বিস্তৃত, স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক বিধিনিষেধ প্রয়োগ করা অত্যন্ত উদ্বেগজনক।” সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ