রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক হামলা, নিহত ২১ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাশিয়ার বেলগোরদ শহরে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশুও আছে। এ ছাড়া হামলায় আহত হয়েছে ১১০ জন। রাশিয়ার কর্তৃপক্ষ এই দাবি করেছে। 


ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার ওপর এ হামলার খবর এলো। আজ রোববার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস বলছে, বেলগোরদের কেন্দ্রস্থলে ব্যাপক হামলার ফলে এসব হতাহতের ঘটনা ঘটেছে। এনিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, এই অপরাধের শাস্তি পেতে হবে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, কিয়েভ সম্মুখসারিতে পরাজয় থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে এবং আমাদেরও একই পদক্ষেপ নিতে উস্কে দিতে চাইছে।

এর আগে গত শুক্রবার ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৪০ জন নিহত হয়, আহত ১৫০ জনের বেশি। এরপরেই রাশিয়ার ওপর হামলার খবর এলো।  

তবে রাশিয়ায় চালানো হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ইউক্রেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ