রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে জাপানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মধ্য জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রথম সুনামির ঢেউ আঘাত হেনেছে। হাওয়াই-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরে ১ দশমিক ২ মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে। জাপান উপকূলে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ মিটারের (১৯০ মাইল) মধ্যে আরও বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে। 


জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, জাপান সাগরের নোটো অঞ্চলে স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের নতো অঞ্চলের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। 

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সুনামির প্রভাবে পানির স্রোত ৫ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। এ কারণে জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার পরমর্শ দেওয়া হয়েছে।


এনএইচকের একজন উপস্থাপক দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বুঝতে পারছি আপনার বাড়ি, আপনার জিনিসপত্র সবই আপনার কাছে মূল্যবান, কিন্তু আপনার জীবন সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব দৌড়ে পালান।’

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারিজাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি


এদিকে  জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পাশে জাপান সাগরের নোটো অঞ্চলে স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ০৬ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার কম্পন শুরু হয়। এরপর ৪টা ১০ মিনিটে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টা ১৮ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টা ২৩ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি, বিকেল ৪টা ২৯ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প এবং বিকেল ৪টা ২৯ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। 

এর আগে, গত বছরের অক্টোবরে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল জাপানে। তখনও সুনামি সতর্কতা জারি করেছিল জাপান সরকার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ