রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তি, তুরস্কে আটক ৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অন্তত ৩৩ জনকে আটক করেছে তুরস্ক। ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আরও ১৩ জনকে খোঁজ করছে তুরস্কের কর্তৃপক্ষ।

এর আগে আঙ্কারা সতর্ক করে জানায়, তুরস্কের সীমান্তের মধ্যে হামাসকে লক্ষ্য করে হামলা চালাতে দেওয়া হবে না। খবর আনাদোলু এজেন্সি। 

সন্দেহভাজনদের ইস্তাম্বুল ও অন্যান্য সাতটি প্রদেশে অভিযান চালিয়ে আটক করা হয়। তুরস্কে বসবাসকারী বিদেশি নাগরিকদের ওপর হামলা ও অপহরণ পরিকল্পনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, আমরা কখনোই আমাদের দেশের জাতীয় ঐক্য ও সংহতির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে দেবো না।

এর আগে যুদ্ধ শুরুর পরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, গাজার শাসকগোষ্ঠী হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। বরং তারা একটি স্বাধীনতাকামী সংগঠন, যারা ফিলিস্তিনের মানুষ ও ভূখণ্ড রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ