রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

কাতারের ঘাঁটিতে আরো ১০ বছর মার্কিন সেনা থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কাতারের আল উদিদ বিমানঘাঁটিতে আরো ১০ বছরের জন্য সামরিক উপস্থিতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে। ঘাঁটিটি দোহার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে অবস্থান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যতগুলো সামরিক ঘাঁটি আছে, তার মধ্যে এ ঘাঁটি সবচেয়ে বড়।

কাতার ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে সিএনএনে প্রথম খবর প্রকাশিত হয়। 

গাজা যুদ্ধ নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্য আলোচনায় মধ্যস্থতার ক্ষেত্রে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কাতারে হামাসের উপস্থিতির কারণে মার্কিন কংগ্রেস সদস্যদের কেউ কেউ কাতারের সমালোচনা করে থাকেন। ১৬ অক্টোবর ১১৩ জন মার্কিন আইনপ্রণেতা বাইডেনকে একটি চিঠি দিয়েছেন। তাতে তারা লিখেছেন, কাতারসহ যেসব দেশ হামাসকে সমর্থন দেয়, সেগুলোকে যেন বাইডেন চাপ দেন।

ন্যাটো জোটের বাইরে যুক্তরাষ্ট্র যেসব দেশকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে আখ্যা দিয়েছে, তার একটি কাতার। ন্যাটোবহির্ভূত এসব মিত্রদেশের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর কৌশলগত কাজের সম্পর্ক আছে। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করার পর থেকে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার ক্ষেত্রেও কাতার একটি মাধ্যম হয়ে উঠেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ