রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

হামাসের উপ-প্রধানকে হত্যায় ছয়টি গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরুরিকে হত্যার নতুন বিবরণ প্রকাশ করা হয়েছে।

খবর অনুসারে, তাকে হত্যায় ইসরায়েল ছয়টি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে চারটি বিস্ফোরিত হয়। এর মধ্যে দুটি ফ্লোর ধ্বংস করে সরাসরি হামাসের সভাকক্ষে আঘাত হানে। 

লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওজন ছিল ১০০ কেজি।
ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তা বলেছেন ইসরায়েলি যুদ্ধবিমানের মাধ্যমে আরুরিকে হত্যা করা হয়েছে। কোনো চালকবিহীন বিমান (ইউএভি) দিয়ে নয়।

ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলির দাহিয়া কোয়ার্টারে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ‘গাইডেড মিসাইল’-এর আঘাতে ইসমাইল হানিয়ার ডেপুটি নিহত হয়েছেন।

এদিকে নিহত সালেহ আল-আরুরিকে বৈরুতের শাতিলা শরণার্থী শিবিরের বাইরে শহীদ কবরস্থানে সমাহিত করা হয়েছে। সেখানে লোকেরা তার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ