রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসরায়েলি হামলায় অলিম্পিক ফুটবল দলের কোচ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বোমা হামলায় এবার প্রাণ গেল ফিলিস্তিনের অলিম্পিক ফুটবল দলের কোচ হানি আল-মাসদার। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

রোববার (৭ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘হানি আল-মাসদার একজন উচ্চমানের খেলোয়াড় এবং স্মার্ট কোচ। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হয়ে তিনি মারা গেছেন। তার মৃত্যু ফিলিস্তিনি ফুটবলের জন্য আরেকটি ক্ষতি। তার আত্মার শান্তি কামনা করছি।’

৪২ বছর বয়সী আল-মাসদার সালে খেলা থেকে অবসর নেন এবং ফিলিস্তিনের জাতীয় দলের কোচ হিসেবে কাজ শুরু করেন। এর আগে তিনি আল-মাগাজি এবং গাজা স্পোর্টস ক্লাবের একজন মিডফিল্ডার ছিলেন।

অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৭ জন ফুটবলারসহ ৮৮ জন পুরুষ ও নারী খেলোয়াড় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। সেইসাথে ২৪ জন প্রশাসক ও প্রযুক্তিগত কর্মীও নিহত হয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ