শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কুকুরের মাংসের ব্যবসা বন্ধ করতে দক্ষিণ কোরিয়ায় আইন পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কুকুর জবাই ও মাংস বিক্রি বন্ধ করতে নতুন আইন পাস করেছে দক্ষিণ কোরিয়া। এই আইনের আওতায় ২০২৭ সালের মধ্যে কুকুর জবাই ও মাংস বিক্রি বন্ধ করতে চায় সিউল।

এর ফলে শত বছর ধরে চলা কুকুরের মাংস খাওয়ার চর্চাও শেষ হতে যাচ্ছে দেশটিতে।

গত কয়েক দশকে কুকুরের মাংস খাওয়ার হার দক্ষিণ কোরিয়ায় এমনিতেও পড়তির দিকে। তরুণরা এর ঘোর বিরোধিতা করে আসছে।
নতুন আইনের আওতায় কুকুর জবাই, বিক্রির জন্য মাংস সরবরাহ নিষিদ্ধ করা হবে। 

আর এই আইনের আওতায় কেউ দোষী সাবস্ত্য হলে তাকে কারাগারেও পাঠানো হবে। কুকুর জবাইকারীদের তিন বছরের কারাদণ্ড হতে পারে। তবে কুকুরের মাংস খাওয়াকে এই আইনে সরাসরি অবৈধ বলা হয়নি।

নতুন এই আইন তিন বছর পর কার্যকর হবে। কুকুর ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকদের ভিন্ন কাজ খুঁজে নেওয়ার সুযোগ দিতে এই সুবিধা রাখা হয়েছে। আর এই কাজে কুকুর উৎপাদক, কসাই ও রেস্তোরাঁ কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় ১৬ শতাধিক কুকুরের মাংসের রেস্তোরাঁ রয়েছে। ২০২৩ সালে দেশটিতে কুকুরের খামার ছিল এক হাজার ১৫০টি।

সূত্র: বিবিসি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ