রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

‘বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত চীন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে চীন। বাংলাদেশের নতুন সরকারের সাথে চীন কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সমতা, পারস্পরিক সুবিধা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে চীন দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বন্ধুত্বকে এগিয়ে নিতে, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাকে আরও বাড়াতে এবং চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতার অংশীদারত্বের অগ্রগতি অর্জনে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

আজ ঢাকায় চীনা দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, নির্বাচনে আওয়ামী লীগের জয়ী হওয়ার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানানো হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় গতকাল বাংলাদেশকেও অভিনন্দন জানিয়েছে চীন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২২টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আর আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর অন্যান্য দল পেয়েছে তিনটি আসন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ