শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আবারো ইসরায়েলি ট্যাংক গুঁড়িয়ে দিল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

টানা তিন মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল লড়াই চলছে। গাজায় ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে গাজায় নিহতের সংখ্যা প্রায় ২৩ হাজারে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৫০ হাজারের বেশি। ইসরায়েলি বাহিনীর তুমুল হামলার মুখে হামাসও শক্ত জবাব দিয়ে যাচ্ছে। 

আল-কাশেম ব্রিগেডেসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের যোদ্ধারা খান ইউনিসে ইসরায়েলি মারকাভা ট্যাংক ধ্বংস করেছে। মার্কাভা ট্যাংক যুদ্ধক্ষেত্রে বিশ্বে শক্তিশালী দূর্গ এবং ক্ষমতাধর হিসেবে পরিচিত। 

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় যুদ্ধ থামবে না। সেইসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-ও সতর্ক করেছে, গাজায় তাদের অভিযান কয়েক মাস ব্যাপী হবে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ