রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

নির্বাচনকেন্দ্রিক সহিংসতার রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতার রিপোর্ট নিয়ে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে তথাকথিত নির্বাচনের নামে শাসকগোষ্ঠীর নির্মম দমন-পীড়নের শিকার বাংলাদেশের ভুক্তভোগী, নিপীড়িত ও বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে জাতিসংঘ মহাসচিব কী পদক্ষেপ নিচ্ছেন? যেখানে সপ্তাহান্তে আমরা বাংলাদেশে ভোটার কারচুপি, ভীতি প্রদর্শন ও বয়কটে ভরা একতরফা ডামি নির্বাচন প্রত্যক্ষ করেছি।

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমি আপনাকে আগেই বলেছি, মহাসচিব সকল পক্ষকে সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করতে এবং প্রত্যেকের মানবাধিকার এবং আইনের শাসনে সবার প্রবেশাধিকারকে পুরোপুরি সম্মানিত করার আহ্বান জানিয়েছেন। এটি বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক সমৃদ্ধির সুসংহতকরণের জন্য অপরিহার্য। আমরা যে সহিংসতা দেখেছি, তার রিপোর্ট নিয়ে তিনি (মহাসচিব) অবশ্যই উদ্বিগ্ন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ