শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মাত্র ৭০ জন যোদ্ধা নিয়ে ‘আল-আকসা ফ্লাড’ শুরু করে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মাত্র ৭০ জন যোদ্ধা নিয়ে আল-আকসা ফ্লাড অভিযান শুরু করে হামাস।  উত্তর থেকে দক্ষিণপর্যন্ত পুরো গাজা উপত্যকা সীমান্তে আকস্মিক হামলা চালায় তারা। ফিলিস্তিনি সূত্রগুলো গণমাধ্যম আশারক আল-আওসাতকে এই তথ্য জানিয়েছে। 

খবর অনুসারে, হামাস যোদ্ধারা গাজা-ইসরায়েল বাধার পুরু দেয়াল ভেঙে কৌশলগতভাবে প্রস্তুত বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি সীমান্ত অতিক্রম করে। এছাড়া তারা গ্লাইডার এবং প্যারাসুট ব্যবহার করে ইসরায়েলি সেনা স্থাপনার আশেপাশে যোদ্ধাদের অবস্থান করিয়েছিল।

সূত্রের খবর, গাজার বিভিন্ন এলাকায় হামাসের ‘এলিট ইউনিট’ থেকে এই অভিযানে জড়িতদের বাছাই করা হয়েছে। বছরের পর বছর ধরে  তারা ব্যাপক প্রশিক্ষণ নেন।  গোপনীয় প্রশিক্ষণ গ্রহণের পর অভিজাত সদস্যরা গোপনীয়তার অঙ্গীকার করেন। তারা পরিকল্পনাগুলি নিয়ে আলোচনা করা থেকে বিরত ছিলেন। তবে তারা কোনো স্পষ্ট হামলার পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন না। তাদের প্রশিক্ষণ শুধুমাত্র অনুপ্রবেশকারী বসতিগুলিতে মনোনিবেশ করেছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ