রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

সাংবাদিক হত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল; আরো ২ সাংবাদিকের শাহাদাত বরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় আরো ২ সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে জানায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের শিকার অবরুদ্ধ অঞ্চলটির কর্তৃপক্ষ।

বুধবার (১০ জানুয়ারি) প্রকাশিত বিবৃতি অনুসারে নিহত ২ সাংবাদিক হলেন আব্দুল্লাহ বারিস ও মুহাম্মদ আবু দাইয়ার। উত্তর গাজ্জার আল ফাখুর শহরে ইসরাইলী বোমা হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেন তারা। এর ফলে সর্বমোট শহীদের সংখ্যা বেড়ে ১১২ জনে পৌঁছে।

উল্লেখ্য, হামাস একটি সন্ত্রাসী সংগঠন ও তারা অবৈধ রাষ্ট্র ইসরাইলের জন্য হুমকি এই অজুহাতে ৩মাসেরও বেশি সময় ধরে গাজ্জায় গণহত্যা পরিচালনা করে আসছে অবৈধ রাষ্ট্রটির জায়োনিস্ট সন্ত্রাসীরা।

আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ২৩ হাজার ৩৫৭ ফিলিস্তিনি। তাদের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুতুল্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ৫৯ হাজার ৪১০ জন ফিলিস্তিনি।

গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহত ও শাহাদাত বরণকারীদের মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু।

সূত্র: আনাদোলু

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ