শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

টানা চতুর্থবারের মতো সরকার গঠন আর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানান মমতা। খবর বাসসের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবন্ধু পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে খুব ভালোভাবে স্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ জিতেছে। নতুন করে সরকার গঠন করায় ও শপথ নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনালাপে দুই দেশের মধ্যকার সম্পর্ক ও মানুষের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়নে একে অপরের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ