রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

দেশ এবং দল উভয় জায়গায় গণতন্ত্র থাকা উচিত : পাকিস্তানের প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসা বলেছেন, গণতন্ত্র একটি মৌলিক অধিকার যা একটি দেশ এবং একটি রাজনৈতিক দল উভয়ক্ষেত্রেই থাকা উচিত।

ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের ব্যাট প্রতীক নিয়ে শুনানিতে তিনি বলেন, প্রত্যেক নাগরিকের তার পছন্দের রাজনৈতিক দলকে ভোট দেওয়ার মৌলিক অধিকার রয়েছে এবং প্রতিটি রাজনৈতিক দলের সদস্যেরও একই অধিকার রয়েছে। এ সময় তিনি মন্তব্য করে বলেন, যদি এই অধিকারটি কেড়ে নেওয়া হয় তবে ‘জাতীয় ও স্থানীয় পর্যায়ে একনায়কতন্ত্র থাকবে।’

ডনের খবরে বলা হয়েছে, প্রধান বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মুসারত হিলালির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ পিটিআইয়ের আইকনিক নির্বাচনী প্রতীক ‘ব্যাট’  পুনরুদ্ধারের পেশোয়ার হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ইসিপির আবেদনের শুনানিতে তিনি এই মন্তব্য করেন। শীর্ষ আদালতের ওয়েবসাইটে এই কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।
গত ২২ ডিসেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সাধারণ নির্বাচনে পিটিআইকে তাদের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইসিপি বলে, তারা তাদের প্রচলিত সংবিধান এবং নির্বাচনী আইন অনুযায়ী আন্তঃদলীয় নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। পরে পেশোয়ারের একটি আদালত পিটিআইকে ব্যাট প্রতীক ফিরিয়ে দেয়।

শুক্রবার শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসা বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনী প্রতীক ‘ব্যাট’  ফিরিয়ে দেওয়া পেশোয়ার হাইকোর্টের আদেশ প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ