শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তানজানিয়ায় সোনার খনি ধসে নিহত ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

তানজানিয়ার উত্তরাঞ্চলে সোনার খনি ধসে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আফ্রিকার দেশটির সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার বিবিসি, আলজাজিরা ও ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সিমিউ অঞ্চলের বারিয়াদি জেলার নালিতা খনিতে এই দুর্ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, নিহত ভাই-বানোর জীবিকার তাগিদে সেখানে গিয়েছিলেন। তারা তাদের পরিবার ও দেশের জন্য অবদান রাখছিলেন। আমি তাদের মৃত্যুতে শোকাহত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিধিনিষেধ থাকা সত্ত্বেও একদল মানুষ সেখানে খনন শুরু করলে ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির বারিয়াদি জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রশাসনের অনুমতি ছাড়াই ২৪ থেকে ৩৮ বছর বয়সি একদল যুবক একটি অনিরাপদ জায়গা খনন করছিলেন।

তিনি জানান, প্রাথমিকভাবে তাদের বলা হয়েছিল ১৯ থেকে ২০ জন মানুষ খনিতে আটকা পড়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ২২ জনের মরদেহ উদ্ধার করতে পারেন।

এনএ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ