বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ১১ দলীয় জোটে নেই খেলাফত আন্দোলন, নাম ব্যবহার না করার আহ্বান

গাজায় শান্তি সম্মেলনের আহ্বান চীনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

ইসরায়েল-হামাস যুদ্ধের ১০০তম দিন পেরোলেও শান্তির কিংবা শান্তি আলোচনার বিন্দুমাত্র লক্ষণ নেই অঞ্চলটিতে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ব্যস্ত ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা করা নিয়ে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ এই অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে চীন।

গাজা যুদ্ধের ওপর বড় মাপের ও স্থায়ী শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। হামাস যোদ্ধারা তিনজন ইসরায়েলি জিম্মির একটি ভিডিও সম্প্রচার করে হুঁশিয়ারি দেওয়ার পরে শান্তি সম্মেলনের আহ্বান জানিয়েছেন তিনি।

সপ্তাহান্তে মিসরে বক্তৃতাকালে চীনের শীর্ষ কূটনীতিক ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান’ বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচী ও রোড ম্যাপ প্রণয়ন এবং ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা দ্রুত পুনঃপ্রবর্তনে সমর্থন করার আহ্বান জানান।

রোববার এক ভিডিও বার্তায় হামাস বলেছে, তারা গাজায় তিনজন ইসরায়েলি জিম্মিকে বন্দী করে রেখেছে। তারা ইসরায়েলি সরকারকে তাদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আহ্বানও জানিয়েছে।

৩৭ সেকেন্ডের ভিডিওতে বলা হয়েছে, ‘আগামীকাল (সোমবার) আমরা তাদের ভাগ্য সম্পর্কে আপনাদের অবহিত করব।’

হামাসের হাতে বন্দী প্রায় ২৪০ জিম্মির মধ্যে প্রায় অর্ধেককে নভেম্বরের যুদ্ধবিরতিতে মুক্তি দেওয়া হয়েছিল। ইসরায়েল বলেছে, ১৩২ জিম্মি গাজায় রয়ে গেছেন ও তাদের মধ্যে ২৫ জন বন্দী অবস্থায় মারা গেছেন।

ইসরায়েল আরও বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায় ১ হাজার ২০০ জনের বেশি লোক নিহত হয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আক্রমণে প্রায় ২৪ হাজার মানুষ নিহত ও ৬০ হাজারের বেশি আহত হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী রোববার বলেছে, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে দক্ষিণ লোহিত সাগরের মার্কিন ডেস্ট্রয়ারের দিকে একটি জাহাজ-বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তাদের যুদ্ধবিমান সেটিকে গুলি করে ভূপাতিত করেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ