বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ১১ দলীয় জোটে নেই খেলাফত আন্দোলন, নাম ব্যবহার না করার আহ্বান

এবার গাড়ি হাইজ্যাক করে ইসরায়েলের অভ্যন্তরে দুই ফিলিস্তিনির হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

এবার ইসরায়েলের অভ্যন্তরে গাড়ি হাইজ্যাক করে তাণ্ডব চালিয়েছে দুই ফিলিস্তিনি। সোমবার ইসরায়েলের রা’আনানা শহরে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, গাড়ি হাইজ্যাকের পর ইসরায়েলিদের ওপর ছুরি হামলা চালায় ওই দুই ফিলিস্তিনি। এতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়। আহত হয় আরও কমপক্ষে ১৭ জন। আহতদের মধ্যে সাতজন শিশু ও কিশোর। 

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই দুই ফিলিস্তিনি পশ্চিম তীরের বাসিন্দা। তাদের নাম আহমেদ (২৫) ও মাহমুদ (৪৪)। তারা তিনটি গাড়ি হাইজ্যাক করে এবং পথচারীদের ওপর হামলা চালায়।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মতে, এর আগে অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করায় উভয়কে কালো তালিকাভুক্ত করা হয়েছিল।

এ বিষয়ে ঊধ্বর্তন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আভি বিটন বলেন, অভিযুক্তরা পরস্পরে আত্মীয়। তারা পশ্চিম তীরের হেবরনের বাসিন্দা। তারা অবৈধভাবে ইসরায়েলে অবস্থান করছিল। তাদেরকে দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। সূত্র: বিবিসি, রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ