শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হামাসের হাতে ইসরায়েলের ১ হাজার সামরিক যান ধ্বংস 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১০০ দিনেরও বেশি সময ধরে আগ্রাসন চালাচ্ছে অবৈধ সন্ত্রাসী রাষ্ট ইসরায়েল।

আর এ সময়ের মধ্যে সন্ত্রাসী ইসরায়েলের এক হাজারেরও বেশি সামরিক যান ধ্বংস করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামি প্রতিরোধ আন্দোদল হামাস। 

রবিবার (১৪ জানুয়ারি) হামাসের সামরিক শাখা আল –কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাদাহ এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, গত একশ দিনে আমরা গাজা উপত্যকার উত্তর, দক্ষিণ ও মধ্যস্থলে প্রবেশ করা এক হাজার দখলদার সামরিক যান ধ্বংস ও অকার্যকর করেছি।

বিবৃতিতে আরো বলেন, গত ১০০ দিনে দখলদার বাহিনীর বিরুদ্ধে কয়েকশ সফল অভিযান চালানো হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলি বাহিনীর উপর হামলা দিনের পর দিন তীব্র হচ্ছে । 

বিবৃতিতে আরো বলা হয়েছে, তেল আবিবের (ইসরায়েল) পক্ষে থেকে হামাসের অস্ত্রের গুদাম, মিসাইল, লাঞ্চিং ও কয়েক কিলোমিটার ট্যানেল ধ্বংসের কথিত সাফল্য ঘোষণা করা হয়েছে তা সত্যিকার অর্থেই হাস্যকর।

খুব সন্নিকটেই এমন দিন আসতে চলেছে যেখানে আমরা এই দাবিগুলো মিথ্যা প্রমাণিত করব। 

সূত্র: প্রেস টিভি
এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ