শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইয়েমেনে আবারও মার্কিন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই হামলা চালানো হয়। এ নিয়ে গত এক সপ্তাহে দেশটিতে তিনবার হামলা চালালো মার্কিন বাহিনী।

এর মধ্যে প্রথম হামলা হয় গত বৃহস্পতিবার দিবাগত রাতে। ওই হামলায় মার্কিন বাহিনীর সঙ্গে যুক্তরাজ্য অংশ নেয়। পরবর্তী হামলায় শুক্রবার ও মঙ্গলবার। এসব হামলায় অংশ নেয়নি লন্ডন।

জানা গেছে, সর্বশেষ হামলায় স্থানীয় মঙ্গলবার ভোর সোয়া চারটায়। এই হামলায় মার্কিন বাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা চারটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত করে সেগুলো ধ্বংস করে দেয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ডা বা ইউএস সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছে, হুথি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে তৃতীয় মার্কিন সামরিক হামলা চালানো হয়, কারণ চারটি ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার জন্য প্রস্তুত করা হয়েছিল। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, এবিসি নিউজ, ইউএসএ টুডে, হারেৎজ, গ্লোবাল নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ