রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগে ফি কমানোর ঘোষণা সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। এর আওতায় অন্য যেসব দেশ রয়েছে সেগুলো হল- ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া এবং ইথিওপিয়া।

সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি ১১,৭৫০ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় বাংলাদেশি প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৪৬৭) নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৩ হাজার সৌদি রিয়াল বা ৩ লাখ ৮০ হাজার ৪৬৭ টাকা।
এছাড়া ফিলিপাইনের নাগরিকদের জন্য ১৫ হাজার ৯০০ থেকে কমিয়ে ১৪ হাজার ৭০০ সৌদি রিয়াল করা হয়েছে। শ্রীলঙ্কার জন্য ১৫ হাজার সৌদি রিয়াল থেকে করা হয়েছে ১৩ হাজার ৮০০ সৌদি রিয়াল, কেনিয়ার নাগরিকদের জন্য ১০ হাজার ৮৭০ থেকে কমিয়ে করা হয়েছে ৯ হাজার সৌদি রিয়াল, উগান্ডার জন্য ৯ হাজার ৫০০ থেকে করা হয়েছে ৮ হাজার ৩০০ সৌদি রিয়াল। আর ইথিওপিয়ার ৬ হাজার ৯০০ থেকে কমিয়ে করা হয়েছে ৫ হাজার ৯০০ সৌদি রিয়াল।

নিয়োগ খাতের পরিবর্তনশীল ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। এছাড়াও সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় পূর্বে লাইসেন্সপ্রাপ্ত নিয়োগকারী সংস্থা এবং অফিসগুলোকে নির্দিষ্ট কিছু দেশ থেকে গৃহকর্মী নিয়োগে ফি’র সর্বোচ্চ সীমা নির্ধারণের নির্দেশ দিয়েছে।

সিয়েরা লিওন এবং বুরুন্ডি থেকে গৃহকর্মী নিয়োগের জন্য নির্ধারিত সর্বোচ্চ সীমা মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাড়া সাড়ে ৭ হাজার সৌদি রিয়াল, আর থাইল্যান্ডের ক্ষেত্রে তা ১০ হাজার।

মন্ত্রণালয় বলছে, এই সিদ্ধান্ত সব ধরনের পরিষেবা, শ্রম বাজারের পরিবেশের উন্নয়ন এবং এর চাহিদা বাড়াতে মন্ত্রণালয়ের বৃহত্তর লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে। সূত্র: গালফ নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ