রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

এবার পাকিস্তান সীমান্তে গুপ্তহত্যার শিকার ইরানি কর্নেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় গুপ্তহত্যার শিকার হয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র এক কর্নেল। তার নাম হোসেইন আলী জাওয়ানফার।

বুধবার সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাশ শহরের সঙ্গে প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে তিনি নিহত হন।

আইআরজিসি’র কুদস ঘাঁটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, সিস্তান-বালুচিস্তান প্রদেশে আইআরজিসি’র সালমান ইউনিটে কর্মরত কর্নেল হোসেইন আলী জাওয়ানফার গুপ্তহত্যার শিকার হয়েছেন। বিবৃতিতে জাওয়ানফারকে আইআরজিসির উপদেষ্টা উল্লেখ করে বলা হয়েছে, এ বাহিনীর সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করতে কর্নেল জাওয়ানফার প্রদেশের সারাভান কাউন্টি সফরে গিয়েছিলেন। হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে বুধবারই সিস্তান-বালুচিস্তান প্রদেশে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের একটি সন্ত্রাসী দলের বিরুদ্ধে অভিযান চালায় আইআরজিসি। প্রদেশের রাস্ক কাউন্টির কাস্তাগ গ্রামে ওই অভিযানের সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিবৃতিতে বলা হয়, সংঘর্ষে একজন সন্ত্রাসী নিহত হয় এবং বাকিরা পালিয়ে পাকিস্তানে চলে যায়।

গত কয়েক বছরে পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে বেসামরিক ও সামরিক অবস্থানে জঙ্গি গোষ্ঠীগুলো হামলা চালিয়ে আসছে। গত ১৫ ডিসেম্বর প্রদেশের রাস্ক কাউন্টির একটি থানায় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়। এর প্রতিবাদে পাকিস্তানে জইশ-আল-আদলের ঘাঁটিতে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সূত্র: প্রেসটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ