রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা হবে ভয়ংকর: কমলা হ্যারিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেনশিয়াল ইলেকশন। নির্বাচনে জো বাইডেনের সাথে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে রেখেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে আইওয়া অঙ্গরাজ্যের দলীয় ককাসে বড় জয় পেয়ে এই দৌড়ে তিনি এগিয়েও গেছেন কিছুদূর। 

এবার এ নিয়ে মুখ খুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট নভেম্বরের নির্বাচনের মাধ্যমে আবার হোয়াইট হাউসে ফিরে এলে তা খুব ভয়ংকর হবে বলে মন্তব্য করেছেন তিনি। গত বুধবার যুক্তরাষ্ট্রের এবিসি নেটওয়ার্কের দ্য ভিউ টক শোতে কমলা হ্যারিস এ কথা বলেন। ট্রাম্পের ফিরে আসা ঠেকাতে তিনি ডেমোক্র্যাটদের পাল্টা লড়াই চালানোর আহ্বান জানান। 

কমলা হ্যারিস বলেন, আমি ভয় পাচ্ছি বলেই সমস্ত দেশ ঘুরে বেড়াচ্ছি। তবে তিনি বলেন, আমরা ভয় পাচ্ছি বলে পালিয়ে যাবো না। মুখোমুখি লড়ব।
কিছুদিন আগেও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা একই ধরনের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ট্রাম্পের ফিরে আসা নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। তার স্ত্রী মিশেল ওবামার গলার সুরও অনেকটা একই রকম শোনা গেছে।

তবে এসবের মাঝেও যেন থেমে নেই ডেমোক্রেট পার্টির প্রচেষ্টা। ওবামা বেশ খোলামেলা আক্রমণ করে চলেছেন ট্রাম্পকে। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেছেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে ৯১টি ফৌজদারি মামলা রয়েছে এবং তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি।

সূত্র: এএফপি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ