রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

ইরাকের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরাকের একটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন বলে এক খবরে জানিয়েছে বিবিসি। তবে তাদের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

রোববার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্ডকম) বলেছে, ইরান-সমর্থিত একদল সন্ত্রাসী গোষ্ঠী শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে মার্কিন সেনাদের আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা করে।

সেন্ডকম বলছে, শনিবার সন্ধ্যায় পশ্চিম ইরাকের আল আসাদ বিমানঘাঁটি নিশানা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায় ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠীদের একটি জোট। এই ঘাঁটিতে মার্কিন সেনারা থাকেন।

মার্কিন ঘাঁটিতে এ হামলার দায় স্বীকার করেছে একটি দল, যারা নিজেদের ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স বলে দাবি করে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি অনুসারে, এই গোষ্ঠীটি ২০২৩ সালের শেষের দিকে আত্মপ্রকাশ করে, যারা ইরাকে পরিচালিত বেশ কয়েকটি ইরান-অনুষঙ্গী সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত।

সম্প্রতি মার্কিন ঘাঁটিতে হওয়া বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জোটটি। গত কয়েক বছরে আল আসাদ ঘাঁটি বারবার হামলা শিকার হয়েছে।

শনিবার ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বিমানঘাঁটিতে আঘাত হানে। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে একের পর এক হামলা করে চলেছে ইসলামিক প্রতিরোধ জোটের যোদ্ধারা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ