রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

ভারতীয় বিমান আফগানিস্তানে বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

কারিগরি ত্রুটির কারণে ভারতীয় কোম্পানির মালিকানাধীন একটি বিমান আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশানে বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বাদাখশান প্রদেশের তালেবানের একজন প্রতিনিধি খামা প্রেস এজেন্সিকে জানিয়েছেন, ঘটনার পরিস্থিতি তদন্তের জন্য একটি দলকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাদাখশান প্রদেশের পার্বত্য অঞ্চলে ছয়জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।

এর আগে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, শনিবার মধ্যরাতে আফগানিস্তানের আকাশে একটি বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এ বিষয়ে স্থানীয় আফগান পুলিশ জানায়, তারা একটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ