শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ফিলিস্তিনি রাষ্ট্র বিষয়ক বাইডেনের মন্তব্য প্রত্যাখ্যান হামাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের সম্মত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন সিনিয়র একজন হামাস কর্মকর্তা তা নাকচ করে দিয়েছেন।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

Pause

Unmute

Close PlayerUnibots.in
প্রায় এক মাস পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর বাইডেন শুক্রবার বলেছেন, কোন না কোন ধরনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে বেনিয়ামিন  নেতানিয়াহু সম্মত হতে পারেন।


এ প্রেক্ষিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশক এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র ও এর বৈশিষ্ট্য নিয়ে বাইডেন যে বিভ্রম ছড়াচ্ছেন তা দিয়ে আমাদের বোকা বানানো যাবে না।

তিনি আরো বলেছেন, গণহত্যামূলক এই যুদ্ধের পূর্ণ অংশীদার বাইডেন। আমাদের জনগণ তার কাছ থেকে ভালো কিছু আশা করে না।


এদিকে বাইডেনের সাথে কথা বলার একদিন আগে নেতানিয়াহু ফিলিস্তিনীদের সার্বভৌমত্বের বিষয়টি নাকচ করে দিয়েছিলেন।

তিনি বরং গত ৭ অক্টোবর ইসরায়েলে  হামাসের আকস্মিক হামলার পর সংগঠনটিকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ