রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী

চীনে ভূমিধসে ৪৪ জন চাপা পড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে ভূমিধসে ৪৪ জন চাপা পড়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, জেনসিয়ং কাউন্টিতে সোমবারের ভূমিধসে ১৮টি বাড়ির ৪৪ জন চাপা পড়েছে। এ কারনে জরুরি ভিত্তিতে ওই এলাকা থেকে দু’শোরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত ২০০ উদ্ধারকর্মী ৩৩টি অগ্নিনির্বাপক বাহিনীর ট্রাক, ১০টি লোডার এবং অন্যান্য সরঞ্জাম ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালানোর জন্য।

সিসিটিভি আরো বলেছে, পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নিয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামসহ দু’শোরও বেশি উদ্ধারকর্মী সেখানে কাজ করছে।

উল্লেখ্য, চীনের প্রত্যন্ত এলাকা ইউনানে ভূমিধস একটি সাধারণ ঘটনা। যেখানে হিমালয়ের বিপরীতে খাড়া পর্বত শ্রেণী রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ