রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

গোল্ডেন ভিসা প্রক্রিয়া সহজ করল আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সম্পদ কেনার মাধ্যমে গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে সংযুক্ত আরব আমিরাত।

আগের নিয়মে, সম্পদ (ফ্ল্যাট বা প্লট) কেনার মাধ্যমে এই ভিসা পেতে চাইলে তাদের সম্পদের মূল্যের ১ মিলিয়ন দিরহাম ডাউন পেমেন্ট (অগ্রীম) দেওয়ার বিধান ছিল।

নতুন নিয়মে রিয়েল স্টেট খাতের বিনিয়োগকারীদের এখন আর তা মানতে হবে না। এতে করে গোল্ডেন ভিসা পাওয়ার পথ আরও সহজ হবে বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ।

বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, যদি সম্পদের মূল্য ২ মিলিয়ন দিরহামের বেশি হয় এবং মালিকরা কিস্তি অথবা মর্গেজের মাধ্যমে সেটি কিনে থাকেন তাহলে তারাও ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসার আবেদন করতে পারবেন। তারা সম্পদের মূল্যের কতটুকু পরিশোধ করেছেন, ভিসা প্রদানের ক্ষেত্রে সেটি আর বিবেচনা করা হবে না।
যারা কিস্তির মাধ্যমে সম্পদ ক্রয় করবেন তারা শুধু ডেভেলপারের সঙ্গে চুক্তির কাগজ, ব্যাংকের কিস্তির কাগজ, পাসপোর্টের কপি এবং ছবি দিয়েই ভিসার আবেদন করতে পারবেন।

যে ব্যক্তিরা আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাবেন তারা চাইলে তাদের স্বামী-স্ত্রী, সন্তান, বাবা-মাকে স্পন্সর করতে পারবেন। এর মাধ্যমে তার পরিবারের সদস্যরাও গোল্ডেন ভিসা পেতে পারেন।

এনএ /


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ