শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক আদালতের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে গত ২৯ ডিসেম্বর আন্তর্জাতিক আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা।

এরপর উভয়পক্ষের শুনানি শেষে শুক্রবার (২৬ জানুয়ারি) এ মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। 

রায়ে আন্তর্জাতিক আদালতের বিচারপতি ডনোগু বলেছেন, গণহত্যা কনভেনশন অনুযায়ী ইসরায়েলকে অবশ্যই সমস্ত ক্ষমতা প্রয়োগ করে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। খবর আল জাজিরা

বিচারক ডনোগু বলেন, আদালত নোট করেছে যে, ইসরায়েল দ্বারা পরিচালিত সামরিক অভিযানের ফলে গাজায় অনেক মৃত্যু ও আহত হয়েছে।

সেই সঙ্গে ব্যাপকভাবে বাড়িঘর ধ্বংস হয়েছে, জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে কিছু অভিযোগ গণহত্যা কনভেনশনের বিধানের মধ্যে পড়ে। গণহত্যা মামলায় যথেষ্ট প্রমাণ রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ