লাবলু আনসার, যুক্তরাষ্ট্র: ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৩০ সহস্রাধিক অসহায় মানুষ মৃত্যুবরণ করেছে। তাদের প্রতি সহমর্মিতা জানাতে মিশিগানের হ্যামট্রামক সিটিতে ‘প্যালেস্টাইন এভিনিউ’ নামকরণ করা হলো একটি রাস্তার।
গত ৭ মার্চ বেলা ১২ টায় ২ বর্গমাইলের এই ছোট্ট শহরে ‘হলব্রক রোড’কে প্যালেস্টাইন এভিনিউ নামে ফলক উন্মোচন করা হয়। এ সময় শতশত মুসলিম অভিবাসীসহ অন্যান্য কমিউনিটির লোকজনও উপস্থিত ছিলেন। নাম ফলকটি উন্মোচন করা হয় হলব্রুক ও গ্যালাগার স্ট্রিটের কর্ণারে। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে এই রেজ্যুলেশন পাস হয়।
মিশিগানের সাংবাদিক আশিক রহমান জানান, ফলক উন্মোচনকালে হ্যামট্রামক সিটির মেয়র আমির গালিব বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই সিটিতেই প্রথমবারের মতো ‘প্যালেà¦
