বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

কচ্ছপ খেয়ে  ৯ জনের মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ তানজানিয়ায় সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে ৯ জন মারা গেছেন, যাদের মধ্যে ৮ জনই শিশু। এ ছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ জন।

দেশটির জাঞ্জিবার দ্বীপপুঞ্জের পেম্বা দ্বীপে গত শনিবার এ ঘটনা ঘটেছে। সামুদ্রিক কচ্ছপের মাংসকে জাঞ্জিবারে একটি উপাদেয় খাবার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এটি ক্রমাগত খাওয়ার ফলে এক ধরনের বিষক্রিয়া তৈরি হয়।

চিকিৎসকরা বলছেন, ওই বিষক্রিয়া থেকেই তাদের মৃত্যু হয়েছে। মকোয়ানি জেলা মেডিকেল অফিসার ড. হাজি বাকারি বলেন, মৃতদের মধ্যে একজন প্রাপ্ত বয়ষ্ক মা রয়েছেন। তিনি গত শুক্রবার মারা গেছেন। তার আগে গত মঙ্গলবার তিনি কচ্ছপের মাংস খেয়েছিলেন বলে জানা গেছে।

চিকিৎসক বাকারি বলেন, ল্যাব পরীক্ষায় এটি নিশ্চিত হওয়া গেছে, মৃত ব্যক্তিরা সবাই সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়েছিলেন। তানজানিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল জাঞ্জিবার। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, সামুদ্রিক কচ্ছপ না খাওয়ার ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পেম্বা দ্বীপে ইতিমধ্যে একটি দল পাঠানো হয়েছে।

তবে তানজানিয়ায় কচ্ছপের মাংস খেয়ে মৃতের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২১ সালের নভেম্বরে পেম্বাতে কচ্ছপের মাংস খেয়ে তিন বছর বয়সী শিশুসহ ৭ জন মারা গিয়েছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ