বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

রমজানের বরকত পেতে অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখুন: তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রমজানে নিজেকে সব ধরনের পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত রেখে পবিত্র থাকার চেষ্টা করেন একজন মুসলিম। আত্মশুদ্ধির এই মাসকে নিজের সংশোধনে কাজে লাগাতে চান সবাই। নিজের জায়গা থেকে সবাই সব ধরনের চেষ্টা চালিয়ে যান। তবে এরপরও অনেক ত্রুটি থেকে যায়।

রমজানে নিজেকে ত্রুটি থেকে মুক্ত ও আল্লাহ তায়ালার পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য বিশেষ একটি বদ অভ্যাস থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম, ইসলামি আলোচক ও দায়ী মাওলানা তারিক জামিল।

তিনি বলেছেন, রমজানের বরকত পেতে নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখুন। এক ভিডিওবার্তায় রোজাদারদের এই বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, অন্যের প্রতি হিংসা-বিদ্বেষ থেকে মনকে মুক্ত করুন। আমরা সবাই চাই আল্লাহ তায়ালা আমাদেরকে মাফ করে দিক। নিজেকে বিদ্বেষমুক্ত রাখলে আল্লাহ তায়ালা সবাইকে ক্ষমা করে দেবেন। 

এ প্রসঙ্গে উহুদ যুদ্ধে  নবীজি সা.-এর চাচা হজরত হামজা রা.-এর শহীদ হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, নবীজির চাচা হামজা রা.-এর হত্যাকারী ওয়াহসিকে আল্লাহর রাসূল সা. পছন্দ করতেন না। কিন্তু তিনি নিজেকে বিদ্বেষমুক্ত করায় আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তাকে ঈমানের দৌলত দান করেন। তিনি সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেন।

মাওলানা তারিক জামিল বলেন, আমাদের অন্তর হিংসা-বিদ্বেষ ও পরশ্রীকাতরতায় ভরা। রমজান অনেক বরকতম মাস। এই মাসেও যে নিজেকে হিংসা-বিদ্বেষ থেকে মুক্ত রাখতে পারবে না, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। অথচ এই বিষয়টিকে আমরা গুনাহ মনে করি না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ