শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আরেকটি ‘ঢাকা ট্র্যাজেডি’র পথে পাকিস্তান: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অর্থনৈতিক সংকটের সঙ্গে পাকিস্তানে চরম অবনতির পথে দেশটির রাজনৈতিক সংকট। এই অবস্থায় পাকিস্তানকে আরেকটি ‘ঢাকা ট্র্যাজেডি’র দিকে নিয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে স্থিতিশীল অর্থনীতি ছাড়া দেশ টিকে থাকতে পারে না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালের ঢাকা ট্র্যাজেডির দিকে পরিচালিত পরিস্থিতির সাথে পাকিস্তানের বর্তমান ঘটনাবলির মিল বা সমান্তরাল সংযোগ একে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার সতর্ক করে দিয়েছেন, বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক পতনের কারণ হতে পারে।

একইসঙ্গে স্থিতিশীল অর্থনীতি ছাড়া দেশ এবং প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারে না বলেও শক্তি ও ক্ষমতার কেন্দ্রগুলোকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। কারাগারে পিটিআই এর আইনি দল ইমরানের সাথে দেখা করার পরে দেশটির জাতীয় প্রেসক্লাবে বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারের বার্তা সবার কাছে পৌঁছে দিয়ে দলের কেন্দ্রীয় তথ্য সম্পাদক রওফ হাসান বলেন, কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর সাথে সালমান আকরাম রাজা, ইন্তাজার পাঞ্জুথা, শোয়েব শাহীন এবং নাঈম পাঞ্জুথা দেখা করেছেন।

ব্যারিস্টার রাজা বলেন, ইমরান খান দেশ ও জনগণের জন্য চিন্তিত হলেও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছেন। ইমরান খানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, আপনি যখন জনগণকে তাদের অধিকার দেবেন না, তখন আপনি বলতে পারবেন না অর্থনীতি এগিয়ে যাবে। ১৯৭০ সালে সেনাপ্রধান ইয়াহিয়া খান ঝুলন্ত সংসদ চেয়েছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমানের দল যখন স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেল, তখন সেনাবাহিনী জালিয়াতি করে উপনির্বাচন করে, যাতে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন। আর এর মাধ্যমে আওয়ামী লীগের ৮০টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছিল।

ইমরান খানকে উদ্ধৃত করে ব্যারিস্টার রাজা আরও বলেন, “আমি হামুদুর রহমান কমিশনের রিপোর্টের কথা মনে করিয়ে দিতে চাই, আমরা অতীতে যে ভুলগুলো করেছিলাম, এখনও সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছি। ১৯৭০ সালেও লন্ডন পরিকল্পনা ছিল এবং আজ আবারও লন্ডন পরিকল্পনার মাধ্যমে (জনগণের ওপর) সরকার চাপিয়ে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, ইমরান খান বারবার ইঙ্গিত দিয়েছেন- তিনি সামরিক বাহিনীর সাথে কথা বলতে প্রস্তুত। তার (ইমরানের) দাবি, এটিই দেশের স্বার্থে সবচেয়ে ভালো পদক্ষেপ হবে। সূত্র: দ্য ডন

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ