বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

হিজবুল্লাহর হামলায় ৪ ইসরায়েলি সেনা আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের চার সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে রাতে বিস্ফোরণ ঘটলে এই চার সেনা আহত হন।

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সেনারা লেবাননের ভূখণ্ডে প্রবেশের পর তাদের যোদ্ধারা বোমার বিস্ফোরণ ঘটান। 

আল জাজিরার খবর অনুসারে, এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েল সীমান্তের কাছে দক্ষিণ লেবাননের তেল ইসমাইল এলাকায় বিস্ফোরক ডিভাইস পুঁতে রেখেছিল।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনাদের একটি টহল দল লেবাননে প্রবেশ করে যেখানে ডিভাইসগুলো লাগানো ছিল সেখানে পৌঁছালে তাদের যোদ্ধারা ডিভাইসগুলোর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ফলে ‘মৃত্যু ও আহত  হয়েছে। যদিও তারা কোনও প্রমাণ সরবরাহ করেনি।

ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, লেবাননের ভূখণ্ডের কয়েকশ মিটার ভেতরে রাতে ওই বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, ঘটনাটি লেবাননের ভেতরে ঘটেছে।’

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময়ে লেবানন-ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেই কেবল হামলা থামাবে তারা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ