শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ইসরায়েল-ইরান উত্তেজনা ঘিরে চীনের সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েল ও ইরান উত্তেজনা এখনো চরমে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা নিয়ে সতর্কবার্তা দিয়েছে চীন। গত ১৩ এপ্রিল প্রতিশোধমূলকভাবে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে নেতারা এর নিন্দা জানালেও চীন নিন্দা জানায়নি। তবে তারা উত্তেজনা প্রশমিত করতে ও সংযত আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছে। 

চীন বলেছে, তারা বিশ্বাস করে ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদাকে রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে সক্ষম। শুধু তাই নয়, তারা মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও সক্ষম। 

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে ওই ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। কুদ্স ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ নিহত হন কমপক্ষে ৭ জন।

এর বদলা নিতে ১৩ এপ্রিল ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পরিপ্রেক্ষিতে চীন ওই মন্তব্য করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী  হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। 

মঙ্গলবার ফোনালাপে ইরানের অবস্থান সম্পর্কে ওয়াংকে জানান আবদুল্লাহিয়ান। খবর সিনহুয়ার।

ওয়াং বলেন, আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইরানের জোরালো অবস্থানের প্রশংসা করে চীন। ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে সীমিত বলে ওয়াংকে জানিয়েছে ইরান। একই সঙ্গে বলেছে, আত্মরক্ষার জন্য এ হামলা করেছে ইরান। 

তিনি বলেন, ইরানের দূতাবাসে (কনস্যুলেট) হামলার তীব্র নিন্দা জানায় চীন। তারা দৃঢ়ভাবে এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে। তারা এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ মনে করে। ওয়াংকে আবদুল্লাহিয়ান বলেন, ইরান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে অবগত। তেহরান সংযম চর্চায় আগ্রহী। আরও উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছাই ইরানের নেই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ