বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

ইসরায়েলে হামলার বিষয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট রাইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইসরায়েল কেবল সামরিকভাবে পরাজিত হয়নি তারা কৌশলগতভাবেই হেরে গেছে। 

রাইসি বলেছেন, ‌‘ইহুদি রাষ্ট্রটি সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দাগতভাবে পরাজিত হয়েছে। সেই সাথে তারা সবদিক মিলিয়ে কৌশলগতভাবেও পিছিয়ে পড়েছে। অনেক দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। তবে এখন তারা নিজ দেশের মানুষের কাছেই ঘৃণার শিকার হচ্ছে। এটা ইসরায়েলের একটা কৌশলগত পরাজয়।’

বুধবার জাতীয় সেনা দিবসের এক ভাষণে এ নিয়ে কথা বলেন রাইসি। 
ইরানের প্রেসিডেন্ট আরো বলেছেন, ‘আমাদের সামরিক বাহিনী পুরো অঞ্চলের নিরাপত্তা, শান্তি ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে কাজ করছে। তারা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ও আস্থাযোগ্য।’ 

রাইসি আরো দাবি করেছেন, ইসরায়েলে চালানো অপারেশন ট্রু প্রমিজ ছিলো খুবই সীমিত ও শাস্তিমূলক। এর মাধ্যমে কেবলন তেল আবিবকে সতর্ক করা হয়েছে। বোঝানো হয়েছে তাদের সব ধরনের সামরিক আক্রমণ অনায়াসেই উড়িয়ে দেয়া হবে। 

রাইসি সতর্ক করেছেন, ইরান পুরোপুরিভাবে হামলা চালালে ইসরায়েল স্রেফ ধ্বংস হয়ে যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ