শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

এবার গৃহকর্মী নিয়োগ সহজ করল কুয়েত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গৃহকর্মীদের নিয়োগ সহজ করার লক্ষ্যে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির উচ্চ-পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

নতুন পদক্ষেপ অনুযায়ী, ফিলিপাইনের নাগরিকদের কুয়েতে গৃহকর্মী নিয়োগের ফি ৭০০ কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা। ফিলিপিনো গৃহকর্মীদের ভ্রমণের টিকেটের অর্থও এই ফিতে অন্তর্ভুক্ত রয়েছে।

তবে নতুন ব্যবস্থায় শ্রীলঙ্কার গৃহকর্মীদের নিয়োগ ফি কিছুটা বেড়েছে। ভ্রমণ টিকেটের খরচসহ শ্রীলঙ্কান গৃহকর্মীদের জন্য ৭৫০ দিনার ফি নির্ধারণ করেছে কুয়েত। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮৮ হাজার টাকার বেশি গুণতে হবে লঙ্কান গৃহকর্মীদের।

এছাড়া ড্রাইভার বা বাবুর্চিদের মতো অন্যান্য গৃহকর্মীদের নিয়োগের ফি ১৮০ দিনার নির্ধারণ করা হয়েছে। এই খাতের গৃহকর্মীদের ফিতেও ভ্রমণ টিকেটের অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কুয়েতের আল দুররা ম্যানপাওয়ার কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আহমেদ আল আলিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল আবদুল্লাহ আল সাবাহ, প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ আল সাবাহর পক্ষ থেকে এসব নির্দেশনা এসেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ