শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ বেড়েছে ৭০ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ বেড়েছে ৭০ শতাংশ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে মুসলিমদের ওপর হামলা ও বৈষম্যের বিভিন্ন ঘটনা। মার্কিন মুসলিমদের অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) মঙ্গলবার নিশ্চিত করেছে এ তথ্য। খবর রয়টার্সের।

এ-সংক্রান্ত এক বিবৃতিতে কেয়ার বলেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুসলিমবিদ্বেষ, মুসলিমদের ওপর হামলা ও বৈষম্যসংক্রান্ত মোট ৪ হাজার ৯৫১টি অভিযোগ নথিভুক্ত করেছে কেয়ার। ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ সংক্রান্ত যত ঘটনা ঘটেছিল, তার তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাস ৭০ শতাংশ বেশি ঘটনা ঘটেছে বলে মঙ্গলবারের বিবৃতিতে জানিয়েছে কেয়ার।

একাধিক সমাজবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে একদিকে যুক্তরাষ্ট্রে যেমন ইহুদিবিদ্বেষ বাড়ছে, তেমনি তার প্রতিক্রিয়া হিসেবে বাড়ছে মার্কিন মুসলিমদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব।

কেয়ারের কর্মকর্তারা জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত বছরের অক্টোবর মাসে দেশটির ইলিনয়েস অঙ্গরাজ্যে ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি-মার্কিন শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে টেক্সাসে একইভাবে হত্যা করা হয়েছে একজন ফিলিস্তিনি-মার্কিনিকে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ