গাজায় চলমান পোলিও টিকা কর্মসূচির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজা উপত্যকা-জুড়ে নিহত হয়েছেন অন্তত ২৭ জন নিরিহ ফিলিস্তিনি।
স্থানীয় জনগণ এবং স্বাস্থ্য-কর্মীরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গাজার সব এলাকায় সংঘাত হয়েছে। উপত্যকার বৃহত্তম এবং ঐতিহাসিক শরণার্থী শিবির নুসেইরাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দুই নারী এবং দু’জন শিশু। গাজার বৃহত্তম শহর গাজা সিটিতে বিমান হামলায় নিহত হয়েছেন ৮ জন এবং বাকি নিহতদের কেউ খান ইউনিস, কেউ রাফা, কেউ বা জেইতুনের বাসিন্দা।
গত ১১ মাস ধরে ইসরায়েলি বাহিনী এবং হামাসের মধ্যে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ থামানোর জন্য মাসের পর মাস ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী ৩ দেশ যুক্তরাষ্ট্র, কাতার, মিসর এবং আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু এখন পর্যন্ত গাজায় যুদ্ধাবসান ও শান্তি স্থাপনে যেসব উদà§