হ্যারিকেন হেলেনে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সেগুলো সরানোর আগেই ফ্লোরিডায় আসছে আরেকটি শক্তিশালী হ্যারিকেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থানীয় সময় আজ আঘাত হানবে শক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টন। এই হ্যারিকেনটি এতটাই শক্তিশালী যে এটির প্রভাবে ফ্লোরিডার টাম্পা বে-তে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সাধারণ মানুষ যেন হ্যারিকেনটির শক্তি বুঝতে পারেন সেজন্য টাম্পা- বের মানুষকে বিভিন্ন সতর্কতা দেওয়া হচ্ছে। সর্বশেষ সতর্কতায় টাম্পার জাতীয় আবহাওয়া সার্ভিস এক বিবৃতিতে বলেছে, “যদি ঝড়টির গতিপথ একই রকম থাকে। এটি গত ১০০ বছরের মধ্যে টাম্পাতে সবচেয়ে বিধ্বংসী ঝড় হবে। মিল্টন এখনো ফ্লোরিডা উপকূলের জন্য বিপর্যয়কর ঝুঁকি হিসেবে অবস্থান করছে।”