শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়ার কোথাও হয়নি নতুন বছরের উদ্‌যাপন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার কোথাও হয়নি খ্রিষ্টীয় নতুন বছরের উদ্‌যাপন। বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জনের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ, চলছে রাষ্ট্রীয় শোক। নতুন বছরের কাউন্টডাউন, ড্রোন শো, আতশবাজি প্রদর্শনসহ সব ধরনের আয়োজন বাতিল করে দেশটির সরকার।

দক্ষিণ কোরিয়ার সিউলের বোসিঙ্গাক প্যাভিলিয়নে মঙ্গলবার (৩১ ডিসেম্বর, ২০২৪) বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন।

প্রতি বছরই নতুন বছরের প্রথম প্রহরে আলোর খেলা চলে দক্ষিণ কোরিয়ায়। বর্ণিল আতশবাজি, লেজার লাইটের আলোকচ্ছটায় ছেয়ে যায় দেশটির আকাশ। তবে, এবারের চিত্রটা ভিন্ন। শোকাবহে শুরু হবে নতুন বছর, এমনটা ভাবতেও পারেননি কোরীয়বাসী।

যেখানে চলার কথা আতশবাজির শব্দে আনন্দ আর বন্ধুদের সঙ্গে আড্ডা, সেখানে চলছে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার রাষ্ট্রীয় শোক।

প্রাণঘাতী জেজু বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়াজুড়ে নববর্ষের অনুষ্ঠান বাতিল করেছে দেশটির প্রশাসন। দক্ষিণ জেওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে আগামী ৪ জানুয়ারি পযর্ন্ত জাতীয় শোক ঘোষণা করেছে সরকার।

বাতিল করা হয়েছে রাত ১২টায় সিউলের রেড রোড কাউন্টডাউন ইভেন্ট ২০২৫, স্কাই পার্ক সানরাইজ ফেস্টিভ্যাল, সিওডাইমুন শহরে সিনচন কাউন্টডাউন কনসার্ট ও আনসানে উইশ সানরাইজ ইভেন্ট। দেশটির বিভিন্ন স্থানের বেশ কয়েকটি সূর্যোদয়কে ঘিরে নানা আয়োজনও বাতিল করা হয়েছে।

এছাড়াও দক্ষিণ কোরিয়ার কোথাও কোনো নববর্ষের উদ্‌যাপন না করার ঘোষণা দিয়েছে প্রশাসন।গত রোববার দক্ষিণ কোরিয়ায় অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ১৭৯ জন। দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ল্যান্ডিং গিয়ারের ত্রুটি চিহ্নিত করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ